শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবকে ঘিরে শুক্রবার উৎসবের আমেজে মেতে উঠল আগরতলা। জন্মাষ্টমী উপলক্ষে আগরতলার কৃষ্ণ মন্দিরে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।শ্রীকৃষ্ণের দর্শন ও পুজো দিতে দূরদূরান্ত থেকে মন্দিরে ছুটে আসেন অসংখ্য মানুষ। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি কৃষ্ণনাম ও ভক্তিগানে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ।জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরকে ঘিরে বিশেষ সাজসজ্জারও আয়োজন করা হয়। ভক্তদের ভিড় সামলাতে মন্দির চত্বরে ছিল বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে কৃষ্ণের জন্মতিথিতে ভক্তি ও আনন্দে একাকার হয়ে ওঠে আগরতলার কৃষ্ণ মন্দির।
জন্মাষ্টমীতে কৃষ্ণমন্দিরে ভক্তের ঢল, উৎসবের আবহে মুখর আগরতলা
