দীর্ঘ প্রায় ১০ বছর পর এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার লেফুঙ্গা ব্লকের ১০টি ভিসির মধ্যে ৫টি ভিসিতে তিপ্রা মথা মনোনীত মোট ৩৮ জন প্রার্থী মিছিল করে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।নাচে-গানে মিছিল করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। এ সময় উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার লেফুঙ্গা ব্লক সভাপতি দীপক দেববর্মা, যুব নেতা প্রশান্ত দেববর্মা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর ভিসি নির্বাচনের ভোটগ্রহণ এবং ৫ অক্টোবর ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই শাসক তিপ্রা মথার মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুনিয়েল দেববর্মা দাবি করেন, এডিসির ভিসি নির্বাচনে তিপ্রা মথার একচ্ছত্র জয় নিশ্চিত। জোট প্রসঙ্গে তিনি জানান, দলীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে জোট হলে দলের নির্দেশ অনুযায়ী জোটধর্ম পালন করা হবে।
নাচে-গানে মিছিল, লেফুঙ্গায় ৫ ভিসিতে তিপ্রা মথার ৩৮ প্রার্থীর মনোনয়ন
