পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন ব্লকের ভিডিওদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ে।রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের ড. পি. কে. চক্রবর্তী-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকে বিভিন্ন ব্লকের নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।নির্বাচন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখা এবং মাঠপর্যায়ে প্রস্তুতি আরও শক্তিশালী করার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
পঞ্চায়েত নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার, পশ্চিম জেলায় ভিডিওদের সঙ্গে কমিশনের বৈঠক
