Headlines

নমিনেশন দিয়ে ফেরার পথে তিপ্রা মথার প্রার্থী-সমর্থকদের উপর হামলার অভিযোগ!

হেজামারা ব্লকের খোয়াই চৌমুহনী এলাকায় অবরোধস্থল দিয়ে যাওয়ার চেষ্টা ঘিরে তিপ্রা মথার প্রার্থী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে অবরোধকারীদের একাংশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।তিপ্রা মথার অভিযোগ, নমিনেশন জমা দিয়ে ফেরার পথে প্রার্থী ও সমর্থকদের অবরোধস্থল অতিক্রম করতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে অন্য পথ দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তা নিয়ে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। একসময় পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয় বলে অভিযোগ।ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের সময় আতঙ্কে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং তাঁদের মধ্যে কয়েকজনের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন তিপ্রা মথার এক নেতা।ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *