অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। জাতীয় সড়কে ফের যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।অবরোধ প্রত্যাহারের পর পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।অবরোধ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার পর বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অবরোধ উঠতেই স্বস্তি, কী বললেন পশ্চিম জেলাশাসক ডা. বিশাল কুমার?
