অবরোধ প্রত্যাহারের পর ফের স্বাভাবিক হয়েছে জাতীয় সড়কে যানবাহন চলাচল। দীর্ঘ সময়ের অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সড়ক যোগাযোগ।অবরোধের কারণে আটকে থাকা যাত্রী ও যানবাহনগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একইসঙ্গে হাসিমুখে নিজেদের বাড়ির পথে ফিরতে দেখা গেছে প্রাক্তন জঙ্গিদেরও। দীর্ঘদিনের অশান্তির পর স্বাভাবিক জীবনে ফেরার এই দৃশ্য ঘিরে এলাকায় তৈরি হয়েছে স্বস্তির আবহ।প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
অবরোধ উঠতেই স্বাভাবিক জাতীয় সড়ক, হাসিমুখে ঘরে ফিরছেন প্রাক্তন জঙ্গিরা
