Headlines

খোয়াইয়ে তিন গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত ৪

খোয়াই থানার সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায় একটি অটোসহ মোট তিনটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।জানা যায়, TR 01 CH 0226 নম্বরের একটি গাড়ি খোয়াই থেকে তেলিয়ামুড়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় অটোটি রাস্তার পাশের গর্তে পড়ে যায়। এরপর গাড়িটি আরও একটি মালবাহী গাড়িতে ধাক্কা মারে।প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।দুর্ঘটনার খবর পেয়ে খোয়াই দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *