সোনামুড়া থানার পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে নগদ ১৫,৯৩০ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশের দাবি, উদ্ধার হওয়া টাকাটি মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এছাড়াও তাঁর কাছ থেকে মোট ৩০টি খালি কন্টেইনার উদ্ধার করা হয়েছে, যেগুলি ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য রাখার ক্ষেত্রে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।গ্রেফতার ব্যক্তিকে সোনামুড়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশের বিশেষ দল। জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের নাম সামনে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, পাওয়া নামগুলির সত্যতা যাচাই করা হচ্ছে। রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের মাধ্যমে তথ্য যাচাইয়ের পর উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার তদন্ত এখনও চলছে।
সোনামুড়ায় ড্রাগ পেটলার গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মাদক রাখার খালি কন্টেইনার
