Headlines

‘নির্বাচন এলেই জনজাতিদের কথা মনে পড়ে’—সরব বিধায়ক সুদীপ রায় বর্মণ

নির্বাচন এলেই জনজাতিদের কথা মনে পড়ে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে তাঁদের পিছিয়ে রাখা মেনে নেওয়া যায় না—এমনই মন্তব্য করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য ও বৈধ দাবিগুলি দ্রুত পূরণের দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, উন্নয়নের সুযোগ থেকে জনজাতি সমাজকে পিছিয়ে রাখা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে জনজাতিদের উন্নয়ন ও তাঁদের দীর্ঘদিনের দাবিগুলির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে দাবি করেন বিধায়ক।তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করতে হবে। জনজাতি জনগোষ্ঠীর ন্যায্য দাবিগুলি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *