চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি বিদ্যাজ্যোতি স্কুলের টেবিল টেনিস হলঘরে মাত্র ৪০ দিনের ব্যবধানে তিনবার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।অভিযোগ, চোরের দল হলঘরের সমস্ত বৈদ্যুতিক তার, সুইচ, বাল্বসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। বারবার চুরির ঘটনায় ক্ষতির মুখে পড়ার পাশাপাশি হতাশ টেবিল টেনিস খেলোয়াড়রাও।সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আসন্ন রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে চলা খেলোয়াড়রা। আগামী ৭ সেপ্টেম্বর তাঁদের গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। তার আগে হলঘরে বারবার চুরির ঘটনায় অনুশীলন ও প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ঘটনার দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি টেবিল টেনিস হলের নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
৪০ দিনে তিনবার চুরি! টেবিল টেনিস হলের বৈদ্যুতিক সরঞ্জাম উধাও, বিপাকে খেলোয়াড়রা
