আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে চড়িলামে জোরদার রাজনৈতিক তৎপরতা দেখা গেল। শনিবার প্রায় ৫ হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে চড়িলাম আরডি ব্লকের ১০টি ভিলেজ কমিটির মোট ৮৪ জন তিপ্রা মথা মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।বিধায়ক সুবোধ দেববর্মা, এমডিসি বুদ্ধকুমার দেববর্মা এবং সোহেল মিয়ার নেতৃত্বে মিছিল করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথার এই শক্তি প্রদর্শনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রার্থীদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা যায়।
হাজার কর্মী-সমর্থকের মিছিল, চড়িলামে ১০ ভিসিতে তিপ্রা মথার ৮৪ প্রার্থীর মনোনয়ন
