Headlines

পেট্রোল পাম্পের সামনে চলন্ত গাড়িতে দাউদাউ আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

মেলাঘর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় চলন্ত একটি গাড়িতে আচমকাই দাউদাউ করে আগুন ধরে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।জানা গেছে, গাড়িতে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে চালক ও অন্যান্য আরোহীরা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন। তাঁদের তৎপরতায় অল্পের জন্য বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তবে কী কারণে চলন্ত গাড়িটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।চালক ও আরোহীরা নিরাপদে বেরিয়ে আসায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *