Headlines

উদয়পুরে শিক্ষক দিবসে সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সম্মাননা-২০২৬ অনুষ্ঠান।বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও ড. রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জয়ন্তী মাহাতো।এদিন উদয়পুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ৮২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি পালকে বিশেষ সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী।বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, মানবসম্পদই দেশের শ্রেষ্ঠ সম্পদ এবং সেই সম্পদ গড়ে তোলার প্রধান কারিগর শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থার উন্নতির মাধ্যমেই দেশ আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন ও সম্মাননা প্রদান কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *