উদয়পুর মহকুমার জামজুরি গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবীচর চৌমুহনী সংলগ্ন উদয়পুর-কাকড়াবন সড়কে বোলেরো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিন যুবক।জানা গেছে, এদিন বৈষ্ণবীচর চৌমুহনী এলাকায় বোলেরো গাড়ি ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে স্কুটিতে থাকা অর্পিত দাস (২০), অরিন্দম দাস (২১) এবং শুভ্রজিৎ দাস (২২) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে খবর পেয়ে কাকড়াবন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।অন্যদিকে, অমরপুরের একটি দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে দুর্ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান কাকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার। রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি যান চলাচলে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার কথা জানান।
বোলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৩ যুবক
