বিশালগড়: রবিবার সন্ধ্যায় বিশালগড়ের জাঙ্গালিয়া মহাদেব বাড়ি সংলগ্ন সড়কে মারুতি গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, সন্ধ্যার দিকে দ্রুতগতির একটি মারুতি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাইকে থাকা দুই যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই যুবকেরই অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশালগড়ে মারুতি-বাইকের ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ২ যুবক
