Headlines

গকুলনগরে আটক বাংলাদেশি যুবক, পরিচয় নিয়ে চাঞ্চল্য

বিশালগড়: গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে গকুলনগর শর্মা পাড়া এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।জানা গেছে, আটক যুবকের নাম অনিক বিশ্বাস। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলা বলে জানা গেছে। তবে তাঁর ভারতে আসার কারণ এবং কীভাবে তিনি ওই এলাকায় পৌঁছেছেন, তা এখনও স্পষ্ট নয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর পরিচয় ও ভারতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।তদন্তের পরই এই ঘটনায় বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *