বিশালগড়: রবিবার বিকেলে বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে ‘No Entry’ সাইনবোর্ডের সঙ্গে বাইকের সংঘর্ষে আহত হয়েছেন দুই যুবক। আহতরা হলেন পানেশ দেবনাথ ও হৃদয় হোসেন।জানা গেছে, বিকেলের দিকে জাঙ্গালিয়া সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তার পাশে থাকা ‘No Entry’ সাইনবোর্ডে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষে বাইকে থাকা দুই যুবক আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় দুই যুবকই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। পরবর্তী সময়ে পুলিশ একজন যুবককে আটক করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
জাঙ্গালিয়া সড়কে ‘No Entry’ সাইনবোর্ডে বাইকের ধাক্কা, আহত ২
