Headlines

হোটেলে বিজেপি-মথা বৈঠক, জোটের অন্দরে গুরুত্বপূর্ণ আলোচনা

বেসরকারি একটি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, টিংকু রায়, সুশান্ত চৌধুরী এবং বিপিন দেববর্মা।অন্যদিকে, তিপ্রা মথার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বৃষকেতু দেববর্মা, রোনিয়াল দেববর্মাসহ দলের অন্যান্য নেতারা।বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী রতন লাল নাথ ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। দুই দলের গুরুত্বপূর্ণ নেতাদের এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *