Headlines

উদয়পুরে স্পা সেন্টার ঘিরে চাঞ্চল্য, আটক ৩

ধর্মনগরের পর এবার উদয়পুরের রাজাবাগ এলাকায় একটি স্পা সেন্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই স্পা সেন্টারের আড়ালে কথিত অবৈধ কার্যকলাপ চলছিল।রবিবার সন্ধ্যারাতে কয়েকজন যুবক স্পা সেন্টারে প্রবেশ করার পর সেখানে আপত্তিকর কার্যকলাপ চলছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায়। স্থানীয়দের দাবি, কয়েকজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ এবং রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ স্পা সেন্টার থেকে দুই গৃহবধূ ও এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।তবে ওই কেন্দ্রে ঠিক কী ধরনের কার্যকলাপ চলছিল, স্পা সেন্টারটির বৈধ অনুমোদন ও লাইসেন্স রয়েছে কি না এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।আটক তিনজনের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের পরই অভিযোগের প্রকৃত সত্যতা সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *