গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলায় বড়সড় অস্ত্র উদ্ধারে সাফল্য পেল পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী। শালবাগান এলাকায় অভিযান চালিয়ে বিহারের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে দুইটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার অভিযান চালিয়ে এই সাফল্য মেলে।সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি এসডিপিও সুব্রত বর্মন জানান, গোপন সূত্রে খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ও আসাম রাইফেলস যৌথভাবে অভিযান চালায়। অভিযানে দুই যুবককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন এসডিপিও। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।
আগরতলায় অস্ত্রসহ বিহারের ২ যুবক গ্রেপ্তার, চাঞ্চল্য
