সোমবার সকালে বিশালগড় থানাধীন নেহাল চন্দননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন এক কলেজছাত্রীসহ দুইজন।জানা গেছে, TR04A0523 নম্বরের মারুতি গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে থাকা কলেজছাত্রী শারমিন আক্তার এবং চালক এমডি আরিফ আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা আহত দুজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনায় শারমিন আক্তারের মাথা ও বুকে আঘাত লাগে। বর্তমানে মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিশালগড়ে মারুতি দুর্ঘটনা, আহত কলেজছাত্রীসহ ২
