Headlines

মাদক বিক্রিতে বাধা, মারধরের অভিযোগ—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

এনসিসি থানার অন্তর্গত উচ্চ আদালত সংলগ্ন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় সঞ্জীত রায়সহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।অভিযোগ, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনায় আহত সঞ্জীত রায় এনসিসি থানায় অভিযোগ দায়ের করেছেন।তবে পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পরও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন আহত ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা।অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় মাদক বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *