আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথার মনোনয়নপত্র দাখিলকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেল। এদিন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৭টি ভিলেজের তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।খোয়াইয়ের পদ্মবিল ব্লকে আয়োজিত মনোনয়ন দাখিল কর্মসূচিতে নেতৃত্ব দেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। উপস্থিত ছিলেন এলাকার এমডিসি জেমস দেববর্মা, স্থানীয় নেতৃত্ব তপন দেববর্মা-সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও আইনি প্রক্রিয়ার পর অবশেষে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী প্রস্তুতি ও ভিলেজ কমিটি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দেববর্মা।মনোনয়ন পর্বের পর এবার নির্বাচনী প্রচারে রামচন্দ্রঘাটে তিপ্রা মথার সাংগঠনিক শক্তি কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
ভিসি ভোটে রামচন্দ্রঘাটে তিপ্রা মথার শক্তি প্রদর্শন, ১৭ ভিলেজে মনোনয়ন!
