আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে ঘিরে গৌরনগর আরডি ব্লকে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। সোমবার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করল কংগ্রেস ও বিজেপি দলের প্রার্থীরা।নির্বাচনকে সামনে রেখে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত প্রক্রিয়া মেনে গৌরনগর আরডি ব্লকের রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আসন্ন ভিসি নির্বাচনে নিজেদের প্রার্থীদের জয় নিশ্চিত করতে ইতিমধ্যেই সাংগঠনিকভাবে মাঠে নামতে শুরু করেছে দুই দল।এদিন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিধায়ক বিরজিত সিনহা এবং সাংসদ রাজীব ভট্টাচার্যী। তাঁদের বক্তব্যে উঠে আসে আসন্ন ভিসি নির্বাচনকে ঘিরে দলের প্রস্তুতি ও জয়ের প্রত্যাশার কথা।মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর এবার গৌরনগরে নির্বাচনী প্রচারে কোন দল কতটা প্রভাব বিস্তার করতে পারে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
ভিসি ভোটে গৌরনগরে মনোনয়নের লড়াই, কংগ্রেস-বিজেপির প্রার্থী দাখিল!
