Headlines

জলিল রহমান হত্যাকাণ্ডে দ্রুত গ্রেফতারের দাবি, IG-র দ্বারস্থ কৃষক সভা!

ঘিলাতলির সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টারে স্মারকলিপি ও সাক্ষাৎ কর্মসূচি পালন করল সংগঠনের নেতৃত্ব।এদিন সারা ভারত কৃষক সভার নেতৃত্ব পুলিশ হেডকোয়ার্টারে আইজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে সাক্ষাৎ করে জলিল রহমান হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরেন। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক রতন দাস বলেন, জলিল রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।কৃষক সভার নেতৃত্বের বক্তব্য, শুধু গ্রেফতার নয়, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সমস্ত তথ্য সামনে এনে দোষীদের আইনের আওতায় আনতে হবে।এদিকে পুলিশ প্রশাসনের সঙ্গে সাক্ষাতের পর এখন তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *