Headlines

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আগরতলায় সম্মানিত ফিজিওথেরাপিস্টরা

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আগরতলার প্রেস ক্লাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিজিওথেরাপির গুরুত্ব এবং মানুষের সুস্থতা ও পুনর্বাসনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী, ডেপুটি এমএস কনক চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে ফিজিওথেরাপিস্টদের সংবর্ধনা জানানো হয়। তাঁদের পেশাগত অবদান ও মানুষের চিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সম্মানিত করেন সাংসদ রাজীব ভট্টাচার্যী।অনুষ্ঠানে ফিজিওথেরাপি পরিষেবার গুরুত্ব, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষের মধ্যে এই পরিষেবা সম্পর্কে আরও সচেতনতা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে ফিজিওথেরাপিস্টদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি তাঁদের কাজের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *