দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম প্রসেনজিত চক্রবর্তী, বয়স ২৮ বছর।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শ্রীনগর বাজার থেকে বাড়ি ফেরার পর রাত আনুমানিক ১০টা ১২ মিনিট নাগাদ ঘরের ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রসেনজিতকে দেখতে পাওয়া যায়। পরে তাঁকে শ্রীনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মর্গে পাঠানো হয়।মৃতের বড় ভাই অভিজিত চক্রবর্তীর দাবি, পরিবারের সঙ্গে প্রসেনজিতের কোনো ধরনের পারিবারিক অশান্তি বা ঝামেলা ছিল না। ফলে তাঁর এই মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নানা প্রশ্ন।ঘটনার খবর পেয়ে শ্রীনগর আউটপোস্টের সেকেন্ড অফিসার স্বপন মল্ল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে।এদিকে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সঙ্গে কোনো অশান্তি না থাকলে কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন প্রসেনজিত—তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে। পুলিশ প্রশাসনের তদন্তেই এখন সেই রহস্যের উত্তর খুঁজছেন সকলে।
শ্রীনগরে যুবকের রহস্যমৃত্যু, আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কারণ?
