Headlines

হেজামারায় IPFT নেতাকে মারধরের অভিযোগ, মাথায় গুরুতর চোট! জিবিতে চিকিৎসাধীন

হেজামারা আরডি ব্লকের সামনে রাজনৈতিক উত্তেজনাকে ঘিরে এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, IPFT-এর জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মাকে মারধর করা হয়। ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।আহত অবস্থায় স্বপন দেববর্মাকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। তাঁর সঙ্গে দলের কর্মী-সমর্থকরাও হাসপাতালে উপস্থিত হন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত এবং ঘটনায় কারা জড়িত, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। ঘটনার তদন্তে প্রশাসনের ভূমিকার দিকেও নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *