স্মার্ট সিটির উন্নয়নমূলক কাজ চলাকালীন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলো রাজধানীর অভয়নগর জগৎপুর এলাকায়। কাজের সময় অসাবধানতাবশত কেটে ফেলা হয় গ্যাসের পাইপলাইন। মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে গ্যাসের তীব্র গন্ধ, সৃষ্টি হয় চাঞ্চল্য ও আতঙ্ক।স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর এবং দমকল বাহিনীকে জানালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় কাজ বন্ধ রাখা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কীভাবে এই গাফিলতি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
স্মার্ট সিটির কাজে বড় বিপদ! অভয়নগরে গ্যাস পাইপলাইন কেটে আতঙ্ক
