মান্দাই: প্রায় এক দশক পর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আগামী ২৮ সেপ্টেম্বর এডিসির ১৬ নম্বর মান্দাই-পুলিনপুর কেন্দ্রে ৫টি ভিলেজ কমিটির ২৫টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে।নমিনেশন প্রক্রিয়া শেষে স্থানীয় এমডিসি জিতেন দেববর্মা জানান, এই কেন্দ্রের মোট ২৩টি ভিলেজ কমিটির মধ্যে ১৮টিতে তিপ্রা মথা দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি ৫টি ভিলেজ কমিটির ২৫টি আসনের জন্যই আগামী ২৮ সেপ্টেম্বর ভোট হবে।নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে জিতেন দেববর্মা বলেন, দীর্ঘদিন ধরে যারা জনজাতি জনগণকে বঞ্চিত ও লাঞ্ছিত করেছে, নির্বাচনের মাধ্যমে তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।নমিনেশন পর্ব শেষ হওয়ার পর থেকেই এলাকায় নির্বাচনী তৎপরতা আরও জোরদার হয়েছে। এখন ২৮ সেপ্টেম্বরের ভোটে ২৫টি আসনে জনজাতি ভোটাররা কী রায় দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
মান্দাই-পুলিনপুরে ২৫ আসনে ভোট ২৮ সেপ্টেম্বর, জয়ের দাবি MDC জিতেন দেববর্মার
