Headlines

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা: প্রয়াত হলেন ত্রিপুরার প্রাক্তন বিধায়ক তাপস দে। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।তাপস দে-র মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে মুখ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন, তাপস দে-র প্রয়াণ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান ও স্মৃতি দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে বলেও উল্লেখ করেন তিনি।প্রয়াত প্রাক্তন বিধায়কের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *