Headlines

নির্ধারিত সময়ের বাইরে লরির লোডিং-আনলোডিং, যানজট রুখতে ট্রাফিকের অভিযান

আগরতলা: নির্ধারিত সময়ের বাইরে পণ্যবাহী লরিতে লোডিং-আনলোডিংয়ের কারণে শহরে যানজটের সমস্যা বাড়ছে—এমন অভিযোগের পর অভিযান চালাল ট্রাফিক পুলিশ।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ম না মেনে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে মালপত্র ওঠানো-নামানোর বিষয়টি নজরে আসে ট্রাফিক পুলিশের। এর জেরে ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে নির্ধারিত সময় মেনে লোডিং-আনলোডিং করার বিষয়ে চালক ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। নিয়ম ভাঙলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।ট্রাফিক পুলিশের এই অভিযানকে ঘিরে শহরের যান চলাচল নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *