আগরতলা: প্রয়াত হলেন ত্রিপুরার প্রাক্তন বিধায়ক তাপস দে। গতকাল রাতে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।আজ সকালে জিবি হাসপাতাল থেকে তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় ত্রিপুরা বিধানসভায়। সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা প্রয়াত প্রাক্তন বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান।এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানেও তাঁকে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিক ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।পরবর্তীতে মরদেহ নিয়ে যাওয়া হয় চন্দ্রমহলে। সেখানে তিপ্রা মথার নেতৃত্ব এবং এডিসির সিইএমসহ অন্যান্যরা প্রয়াত তাপস দে-কে শেষ শ্রদ্ধা জানান।
প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, বিধানসভা থেকে প্রেস ক্লাব—বিভিন্ন মহলে শেষ শ্রদ্ধা
