আগরতলা: প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস বিধায়ক ও ২০২৩ সালের নির্বাচনে তিপ্রামথার প্রার্থী তাপস দে। শনিবার রাত প্রায় ১টা নাগাদ ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। চন্দ্রমহল হোটেলে তাপস দে-কে শেষ শ্রদ্ধা জানান তিপ্রামথার বিধায়ক ও MDC-রা। উপস্থিত ছিলেন বিধায়ক বিষু কেতু দেববর্মা এবং TTAADC-এর CEM রুনিয়েল দেববর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ।দীর্ঘ রাজনৈতিক জীবনে তাপস দে সক্রিয়ভাবে জনজীবনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহল ও অনুগামীদের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
প্রয়াত কংগ্রেস বিধায়ক তাপস দে, ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস
