আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক তাপস দে। শনিবার ৮২ বছর বয়সে তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।প্রয়াত তাপস দের মরদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে-সহ অন্যান্য সাংবাদিকরা।এদিন উপস্থিত সকলে প্রয়াত তাপস দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর প্রয়াণে রাজনৈতিক ও সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের আবহ।
প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা
