রাধানগর ৪ নম্বর আবাসনে যুব মোর্চার সহায়তায় আবাসনের মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে আবাসনের বহু মা অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর উপস্থিতিতে মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে ঘিরে আবাসন এলাকায় উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।
রাধানগর ৪ নম্বর আবাসনে মায়েদের হাতে বস্ত্র, যুব মোর্চার উদ্যোগে মানবিক কর্মসূচি
