প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল কমলাসাগর বিধানসভা এলাকায়। এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মধুপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত ভবনের।নতুন এই ভবন চালু হওয়ার ফলে এলাকার পশুপালক ও খামারিদের সরকারি পরিষেবা আরও দ্রুত এবং উন্নত মানেরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ভবনটি ভবিষ্যতে প্রাণী স্বাস্থ্য পরিষেবা ও পশুপালন সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে পশুপালন খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্যেই বিভিন্ন এলাকায় পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
মধুপুরে প্রাণী সম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন, উন্নত পরিষেবার আশ্বাস
