গ্রীষ্মের দাবদাহে স্বস্তি দিতে বাজারে এখন অন্যতম আকর্ষণ তাল শাঁস। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই মৌসুমি ফলকে ঘিরে রাজ্যের বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় চোখে পড়ছে। ইতিমধ্যেই বাজারে উঠেছে কাঁচা ও পাকনা তাল, আর বিক্রিও হচ্ছে জমজমাট।পুষ্টিবিদদের মতে, তাল শাঁসে রয়েছে ভিটামিন সি, বি-কমপ্লেক্স ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এটি লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে এবং বদহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে।তাল শাঁসে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখতে সহায়ক। একই সঙ্গে এতে প্রচুর আয়রন থাকায় নিয়মিত খেলে রক্তস্বল্পতার সমস্যা কমতে পারে। ভিটামিন ‘এ’ চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতেও কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।ব্যবসায়ীদের বক্তব্য, এবছর কাঁচা তালের চাহিদা তুলনামূলকভাবে বেশি। বাজারে তালের আকার ও মান অনুযায়ী দাম নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে একটি তাল ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতাদের আগ্রহ এবং বাড়তি চাহিদায় খুশি ব্যবসায়ীরাও।
গরমে স্বস্তির সঙ্গী তাল শাঁস, বাজারে বাড়ছে চাহিদা
