Headlines

বিশালগড়ে একের পর এক চুরি, এবার নিশানায় স্কুল!

বিশালগড়ে চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। মানুষের বাড়িঘরের পাশাপাশি এবার চোরের নিশানায় শিক্ষা প্রতিষ্ঠানও। মঙ্গলবার রাতে পশ্চিম লক্ষ্মীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে চুরির ঘটনা সামনে এসেছে।বুধবার সকালে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকারা দেখতে পান, বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি বৈদ্যুতিক তার নিয়ে গেছে চোরের দল। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।স্থানীয়দের অভিযোগ, বিশালগড় এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। এর ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন একাংশের বাসিন্দা।উল্লেখ্য, এর আগে বিশালগড় থানার ওসি বিজয় দাসসহ কয়েকজন পুলিশ আধিকারিককে ক্লোজ করা হলেও চুরির ঘটনা কমেনি বলে অভিযোগ স্থানীয়দের। পশ্চিম লক্ষ্মীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষকরা এদিন চুরির ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে কি না, তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *