Headlines

শহীদ গৌতম প্রসাদ দত্তের স্মরণে বিশালগড়ে রক্তদান শিবির

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড় অফিসটিলা সিপিআইএম পার্টি অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে দলীয় কর্মী-সমর্থকসহ রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, এসএফআই বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক হিমাদ্রি ঘোষ, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবসহ অন্যান্যরা।শহীদ দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই রক্তদান কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের বার্তাও তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *