মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে লেইক চৌমুহনী বাজার সমিতির উদ্যোগে এক মেগা চক্ষু ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার সুবিধা গ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কাউন্সিলর ভাস্বতী দেববর্মা, বাজার সমিতির সম্পাদক শ্যামল সাহা সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা।অতিথিরা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও মানুষের স্বার্থে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন উদ্যোক্তারা।
লেইক চৌমুহনীতে মেগা স্বাস্থ্য ও চক্ষু শিবির, মানুষের ঢল
