Headlines

৫/৯-এর স্মৃতি সামনে রেখে তেলিয়ামুড়ায় দুর্যোগ মোকাবিলার মহড়া

২০২৫ সালের ৫ সেপ্টেম্বরের দুর্যোগের স্মৃতিকে সামনে রেখে তেলিয়ামুড়ায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি যাচাই করা হলো। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা যায়, তা খতিয়ে দেখতে বুধবার বিশেষ মহড়ার আয়োজন করা হয়।তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি জলাশয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রশাসন ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলির সমন্বয়, দ্রুত উদ্ধারকাজ এবং পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যেকোনও ধরনের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই বাস্তব পরিস্থিতির আদলে এই মহড়ার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *