সোনামুড়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সোনামুড়ায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও যুবরা অংশ নেন।কর্মসূচি থেকে রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় ফের PRTC বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। পাশাপাশি ২০২৪ সালের TET-1 ও TET-2 উত্তীর্ণ যুবক-যুবতীদের দ্রুত নিয়োগের দাবিও তুলে ধরা হয়।এছাড়াও, রাজ্যের নিয়োগ নীতির অপব্যবহার বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানায় সোনামুড়া জেলা যুব কংগ্রেস। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা টেট উত্তীর্ণদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।
তিন দফা দাবিতে সোনামুড়ায় যুব কংগ্রেসের ৬ ঘণ্টার গণ অবস্থান
