প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার মেহের কালীবাড়িতে বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন মন্দিরে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন তিনি। জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে মেহের কালীবাড়িতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জ্বলনের পর মন্দিরে পুজো ও প্রার্থনায় অংশ নেন প্রতিমা ভৌমিক। তাঁকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা ও জনকল্যাণমূলক নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। মেহের কালীবাড়ির কর্মসূচিতেও সেই আবহই ফুটে ওঠে।
মোদির জন্মদিনে মেহের কালীবাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন, প্রার্থনায় প্রতিমা ভৌমিক
