Headlines

ফিট ইন্ডিয়া আন্দোলনে আগরতলায় অসম রাইফেলসের সাইকেল র‍্যালি ও যোগাভ্যাস কর্মসূচি

আগরতলা গ্যারিসনে ফিট ইন্ডিয়া আন্দোলনের আওতায় এক বিশেষ সাইকেল র‍্যালি ও গণযোগাভ্যাস কর্মসূচির আয়োজন করল Assam Rifles। শারীরিক সক্ষমতা, সুস্থ জীবনযাপন এবং মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।শনিবার আয়োজিত সাইকেল র‍্যালিটি আগরতলা গ্যারিসন থেকে শুরু হয়ে সালবাগান পর্যন্ত অনুষ্ঠিত হয়। অসম রাইফেলসের বিভিন্ন র‌্যাঙ্কের জওয়ানরা উৎসাহের সঙ্গে এই র‍্যালিতে অংশ নেন। র‍্যালির মাধ্যমে শারীরিক সহনশীলতা, শৃঙ্খলা এবং সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।এরপর আগরতলা গ্যারিসনে সকল র‌্যাঙ্কের জওয়ানদের নিয়ে একটি গণযোগাভ্যাস কর্মসূচিরও আয়োজন করা হয়। বিভিন্ন যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে শারীরিক স্বাস্থ্য, মানসিক দৃঢ়তা এবং চাপ নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিট ইন্ডিয়া আন্দোলনের জাতীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীর মধ্যে ফিটনেস ও সুস্থতার সংস্কৃতি আরও জোরদার করতেই এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে মোট ৫০ জন জওয়ান অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *