আগরতলা: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর আগরতলার উজান অভয়নগরে অবস্থিত চাইল্ড কেয়ার ইউনিট পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।দুপুর ১টা নাগাদ পুলিশ আউট পোস্টের বিপরীতে অবস্থিত এই চাইল্ড কেয়ার ইউনিটে পৌঁছান মুখ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন।শিশুদের যত্ন, নিরাপত্তা, থাকা-খাওয়া এবং তাঁদের জন্য উপলব্ধ বিভিন্ন পরিষেবা সম্পর্কেও সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের পরিকাঠামো ও পরিষেবার বিষয়েও তিনি বিস্তারিত অবগত হন।পরিদর্শনকালে শিশুদের কল্যাণে প্রয়োজনীয় বিষয়গুলিতে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরকে কেন্দ্র করে চাইল্ড কেয়ার ইউনিটে কর্মী ও সংশ্লিষ্টদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
উজান অভয়নগরের চাইল্ড কেয়ার ইউনিটে মুখ্যমন্ত্রী, শিশুদের সঙ্গে সময় কাটালেন মানিক সাহা
