Headlines

গণপতি বাপ্পার বিদায়ে বিশালগড়ে বর্ণাঢ্য নিরঞ্জন শোভাযাত্রা

বিশালগড়: গণেশ চতুর্থী উপলক্ষে আয়োজিত পূজার শেষে ভক্তিভরে গণপতি বাপ্পার নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হল বিশালগড় মণ্ডলে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ভক্তদের উচ্ছ্বাসে শোভাযাত্রায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশালগড়ের স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, মণ্ডল সভাপতি তপন দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাসসহ দলের কর্মী-সমর্থক এবং মাতৃশক্তির সদস্যরা।গণপতি বাপ্পাকে বিদায় জানাতে শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ। আবির ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। নিরঞ্জনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল উৎসাহ ও আবেগের পরিবেশ।শেষে ধর্মীয় রীতি মেনে গণপতি বাপ্পার প্রতিমা নিরঞ্জন করা হয়। শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই উৎসবের সমাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *