বাংলাদেশে দ্রুত বাড়তে থাকা হাম ও রুবেলা সংক্রমণের প্রেক্ষিতে সীমান্তবর্তী ত্রিপুরায় সতর্কতা জোরদার করেছে প্রশাসন। ঊনকোটি জেলা শাসক অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন জানান, সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় রাজ্যেও সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যেই জেলার কয়েকটি এলাকায় হাম রোগের কিছু কেস শনাক্ত হয়েছে বলেও তিনি জানান।জেলা শাসকের বক্তব্য অনুযায়ী, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ এবং শিশুদের জন্য তা বিশেষভাবে বিপজ্জনক। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে এমআর-১ ও এমআর-২ টিকাকরণ কর্মসূচিতে জোর দেওয়া হচ্ছে। বর্তমানে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকাকরণের আওতায় আনা হয়েছে।তিনি জানান, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে বাড়ি বাড়ি সমীক্ষা, স্বাস্থ্য শিবির আয়োজন এবং সচেতনতা প্রচার অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে স্বাস্থ্য পর্যবেক্ষণ আরও কড়া করা হয়েছে।অভিভাবকদের উদ্দেশ্যে জেলা শাসক আবেদন জানান, কোনও গুজবে বিভ্রান্ত না হয়ে শিশুদের সম্পূর্ণ এমআর টিকাকরণ নিশ্চিত করতে। প্রশাসনের দাবি, সময়মতো টিকা গ্রহণই হাম-রুবেলা সংক্রমণ রোধের সবচেয়ে কার্যকর
বাংলাদেশে হাম-রুবেলার বাড়বাড়ন্ত, ঊনকোটিতে শিশুদের এমআর টিকাকরণে জোর প্রশাসনের
