Headlines

সিধাইয়ে বড়সড় অভিযান, ৮ একর জমির ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস

সিধাই: গাঁজা চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল সিধাই থানার পুলিশ। সিধাই থানার ওসির নেতৃত্বে ১০৪ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ, ১২৪ নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ এবং সিধাই থানার পুলিশকর্মীদের নিয়ে নোয়াগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানে গাঁজা গাছের পাশাপাশি একটি নার্সারি বেডও ধ্বংস করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানে প্রায় ৮ একর জমিতে থাকা ১২টি প্লটে আনুমানিক ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়।এছাড়াও একটি নার্সারি বেডের প্লটে আনুমানিক ২০ হাজার গাঁজা গাছ ছিল বলে জানানো হয়েছে।গাঁজা চাষ বন্ধ করতে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানের মাধ্যমে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *