আগরতলা: আগরতলা–শিলচর লোকাল ট্রেনে অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নারীকে আটক করেছে বিএসএফ। শনিবার দুপুরে ট্রেনে তল্লাশি চালানোর সময় তাদের আটক করা হয় বলে জানা গেছে।সূত্রের দাবি, আটক তিন মহিলার কাছ থেকে বাংলাদেশের মোবাইল সিম কার্ড ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এরপর বিএসএফ তাদের হেফাজতে নিয়ে যায়।তবে কীভাবে তারা ভারতে প্রবেশ করেছেন এবং তাদের যাত্রার উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
আগরতলা–শিলচর লোকালে ৩ বাংলাদেশি নারী আটক, বিএসএফের অভিযানে চাঞ্চল্য
